রাজশাহী

বিজিবির অভিযান/ উদ্ধারকৃত ২৬ কষ্টি পাথরের মুর্তি ও ১ হাজার ৮১৮ মুদ্রা জাদুঘরে হস্তান্তর

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) বিভিন্ন সময়ে অভিযানে উদ্ধারকৃত ২৬টি কষ্টি পাথরের মুর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ১ বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগকে পাথর এবং মদ্রা হস্তান্তর করা হয়।

১ বিজিবি জানায়- প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব প্রাচীন নিদর্শনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। তাই প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার হওয়া প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্র, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।