সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
রাজশাহী

বিএনপি ক্ষমতায় গিলে দেশের উন্নয়ন হয় : নজরুল ইসলাম মন্ডল

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
বিএনপি ক্ষমতায় গিলে দেশের উন্নয়ন হয় : নজরুল ইসলাম মন্ডল

দুর্গাপুর প্রতিনিধি:

রাজনীতিতে আমার অনেক বয়স।
বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর আওয়ামী লীগ দেশকে সাগরে ফেলে পালিয়ে যায়। তারা দেশের মানুষকে আজ বিপদে ফেলে বিদেশের মাটিতে গিয়ে আনান্দ ফুর্তি করছেন। তাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজিত বিকেলে কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে আলোচনা সভায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের সর্বোচ্চ উন্নয়ন হবে। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ । সংবিধানে তিনি সর্বপ্রথম বিসমিল্লাহ আনেন। বিএনপির নেতাকর্মীরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। নতুন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

উক্ত আলোচনা সভায় কাঁঠালবাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে  ও রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক ( রাজন)।
এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, পুঠিয়া পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ,রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল, রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মৃদুল সরকার,রাজশাহী জেলা যুবদলের সদস্য মোঃ রেন্টু, দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য বাক্কার হোসেন, পুঠিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন সহ পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সভা শেষে জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার সাধারন মানুষ ও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।