সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
রাজশাহী

বাগমারার ১৪৫ ভোট কেন্দ্রের ১১৫ ঝুকিপূর্ন

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাগমারার ১৪৫ ভোট কেন্দ্রের ১১৫ ঝুকিপূর্ন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার। রোববার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। পুলিশসহ আনসার ভিডিপির নিরাপত্তায় ভোট কেন্দ্রে নির্মাচনী সামগ্রী পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

তিনি জানান, ১৪৫টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৪২ হাজার ৫২৪ ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৪৩১ ও মহিলা ভোটার ১ লাখ ২২হাজার ৯৩।

নির্বাচন কর্মকর্তা জানান, ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪৩৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় গত ৭ মে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সহিংসতার আশাংকায় দুইদিন আগে ৫ মে ভোট স্থগিত করে নির্বাচন কমিশনার। এর পরও ভোটের নির্ধারিত দিনেই আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গপাড়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হন। গত ২৫ সেপ্টেম্বর নতুন তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুকিপূর্ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২২টি অধিক ঝুকি পুর্ণ। অধিক ঝুকিপূর্ন ভোট কেন্দ্রে অতিরিক্ত একজন করে এসআই দেয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, নির্বাচনের দিন বাগমারায় ৪ হাজার ৬০০ জন আইন শৃংলা বাহিনীর সদস্য কাজ করবেন। এর মধ্যে পুলিশ রয়েছেন ১ হাজার ৩৭৬ জন। প্রতি ৫০ জন ভোটারের জন্য একজন করে আইন শৃংখলা বাহিনীর সদস্য দেয়া হয়েছে। অন্যরা বিজিবি, র‌্যাব ও আনসার-ভিডিপি সদস্য। এছাড়াও প্রতিটি ইউনিয়নে দুইটি করে মোট ৩২টি স্টাইকিং টিম কাজ করবে। প্রতিটি টিমে একজন করে ম্যাজিস্টেট নেতৃত্ব দেবেন বলে জানান তিন।

এদিকে, কয়েকটি ইউনিয়নে প্রার্থী ও তাদের কর্মীদের প্রচারে বাধা ও ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভিতির অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহে প্রায় অর্ধশত অভিযোগ রিটানিং অফিসারের কাছে জমা হয়েছে। সর্বশেষ শনিবার সন্ধ্যায় গোয়ালকান্দি ইউনিয়নে সাজুড়িয়াতে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালামের প্রচারে হামলা চালিয়ে ইটপাটকে নিক্ষেপ করে ক্ষমতাশীন দলের প্রার্থী আলমগীর সরকারের লোকজন। এ ঘটনার পর পরই সেখানে পুলিশ গিয়ে হারুন নামের একজনকে আটক করে।

নাসরিন আক্তার বলেন, প্রতিটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে হারুন নামের একজনকে তিন মাসের কারাদ- অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা দিতে তিনি মুক্তি পেয়েছেন। নির্বাচন শান্তিপূর্ন করতে তিন স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান তিনি।

স/আ