সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
রাজশাহী

বাগমারার একটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে মারামারি

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাগমারার একটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে মারামারি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটগ্রহন শুরুর পরেই একটি ইউনিয়নের প্রার্থী ও তাদের কর্মীদের বাধা ও ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভিতির অভিযোগ উঠেছে। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

 

জানা গেছে, সোমবার ভোটগ্রহণ শুরু হতে না হতেই বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালামের লোকজনের উপর হামলা চালায় ক্ষমতাশীন দলের প্রার্থী আলমগীর সরকারের লোকজন। ইউনিয়নের ৫ থেকে ৭টি কেন্দ্রেভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তারা। এনিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

 

এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালামের পক্ষের লিংকন নামের এক সমর্থকের মাথা ফেটে যায়। আহত হন আরও অনেকে।

 

এলাকাবাসিদের সাথে কথা বলে জানা যায়, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দিচ্ছে আলমগীর সরকারের লোকজন। ওই ইউনিয়নের মহিলা ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে আতঙ্কিত ।

 

ঘটনার পরে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

 

উপজেলা নির্বাচন অফিসে সূত্রে জানা যায়,  এবারে বাগমারার ১৪৫টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৪২ হাজার ৫২৪ ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৪৩১ ও মহিলা ভোটার ১ লাখ ২২হাজার ৯৩।  ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪৩৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুকিপূর্ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২২টি অধিক ঝুকি পুর্ণ। অধিক ঝুকিপূর্ন ভোট কেন্দ্রে অতিরিক্ত একজন করে এসআই দেয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান।

 

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় গত ৭ মে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সহিংসতার আশাংকায় দুইদিন আগে ৫ মে ভোট স্থগিত করে নির্বাচন কমিশনার। এর পরও ভোটের নির্ধারিত দিনেই আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গপাড়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হন। গত ২৫ সেপ্টেম্বর নতুন তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

স/শ