বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় শিয়ালের কামড়ে রোহান (৬) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামে। জানা যায়, শিশুটির বাবা-মা দুজনেই ঢাকা গার্মেন্টসে চাকরি করে, সেসুবাদে শিশু রোহান তক্তপাড়া গ্রামে তার ভ্যানচালক নানা রেফাজ উদ্দিনের বাড়িতে থাকে।
রোহানের খালা রেসমা জানান (১৪ই নভেম্বর) শনিবার ভোর রাতে রোহান তার সাথে ধান সিদ্ধ করার জন্য ঘুম থেকে উঠে বাড়ির পার্শ্বে খেলাধূলা করছিল ওই সময় একটি হিংস্র শিয়াল তাকে আক্রমণ করে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে গুরুতর আহত করে।

এসময় শিশুটি চিৎকার করলে সবাই এগিয়ে এসে বাঁশ দিয়ে শিয়ালকে আঘাত করলে শিয়াল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি দেখা দিলে পর্বতীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।










