সদ্য প্রকাশিত
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী
রাজশাহী

শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষাব্যবস্থার উন্নয়নে ব্যপক কাজ করছে সরকার বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাজীবন সম্পন্ন করে ভালো ভালো জায়গায় সুনামের সঙ্গে কাজ করছে।

শনিবার দুপুরে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শহীদ মামুন পুলিশ লাইন্স স্কুলে আমরা বড় একটি ভবন নির্মাণ করব। যার মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশ যেন উন্নত হবে। ইয়েলো বাসের জন্য চেষ্টা করা হবে।

এই প্রতিষ্ঠানের সমস্যা আমাদের সবার সমস্যা। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সবার প্রচেষ্টা থাকবে।
আরো পড়ুন

 

 

 

এর আগে তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার খুব আন্তরিক।

শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই পরিবেশ ফেরানো হচ্ছে। শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হবে পড়াশোনা। পড়াশোনা করে দেশ জাতি এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।