সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ফের শিবগঞ্জে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক দুই

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া
ফের শিবগঞ্জে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর মোল্লাটোলা গ্রামস্থ ঈদগাহ মাঠের আমবাগানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড পিস্তলের গুলিসহ ২জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি বাই সাইকেল উদ্ধার করে।

আটককৃতরা হলেন-শিবগঞ্জে আজমতপুর হুদমাপাড়া মৃত আলমগীর হোসেন ছেলে লাল চাঁন (২৭) ও একই গ্রামের মৃত সাদিকুল ইসলাম ছেলে শামীম (২০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ক্যাম্প কমান্ডার এএসপি এ.কে.এম. এনামুল করিম এর নেতৃতে শিবগঞ্জে আজমতপুর মোল্লাটোলা একটি আমবাগানে অভিযান চালিয়ে লালা চাঁন ও শাশীমকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/আ