সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ফের রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়, মুক্তি পেল কয়জন?

Silk City১৫ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ফের রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়, মুক্তি পেল কয়জন?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুদ্ধ পরিস্থিতির মাঝেই আরও ২০৬ জন বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষ থেকে ১০৩ জন করে মোট ২০৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

গতবারের মতো এবারও যুদ্ধরত দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। বন্দি মুক্তির বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেছে রাশিয়া ও ইউক্রেন। এছাড়া আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে এক পোস্টে বলেন, ‘সফলতার সঙ্গে আমাদের আরও ১০৩ যোদ্ধাকে রাশিয়ার বন্দিত্ব থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি।’

এর আগে গত আগস্ট মাসে আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১১৫ জন করে মোট ৩০০ জন বন্দি বিনিময় করে।

সংযুক্ত আরব আমিরাতের দেওয়া তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত ১ হাজার ৯৯৪ জন বন্দী বিনিময় করেছে।

 

সূত্র: যুগান্তর