সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
রাজশাহী

পুঠিয়ায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
পুঠিয়ায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আসামী রাকিবুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, সোমবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আসামী রাকিবুল ইসলাম রুমে থাকা ওই শিক্ষার্থীর মুখে বালিশ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানালে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি স্থানীয়দের সহযোগীতায় মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় আনে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আজ বুধবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।