সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
দুর্ঘটনা

পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৬২ মিনিট পড়া
পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছা উপজেলায় প্রায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত হয়েছেন। এর মধ্যে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন এবং পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে অপরজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরীন আক্তার ত্বারীন (২১)।

পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিল। দুপুর ১২টা ১০ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে যাওয়ার সময় আইরীন আক্তার ত্বারীন রেললাইনে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব গণি বলেন, ‘দুই মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’