সদ্য প্রকাশিত
নওগাঁ

পত্নীতলায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
পত্নীতলায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ব্যাক্তিগত উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম।

এ সময় পত্নীতলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার শহিদুল ইসলাম, সাবেক কমান্ডার সোলেমান আলী, কাজী আকতার হোসেন তারা, মনজুর এলাহী, সুকুমার দাস, সাদেকউদ্দীন, আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
স/শ