পত্নীতলা সংবাদদাতা:
নওগাঁয় বাল্যবিয়ে নিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে নওগাঁর পত্নীতলা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় সংসদ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সচিবালয়ের অতিরিক্ত সচিব আই.ই.এম গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টার পার্লামেন্টরী ইউনিয়নের হেল্থ এ্যাডভিসরি গ্রুপের প্রেসিডেন্ট ডা: হাবিবে মিল্লাত এমপি, জাতীয় সংসদে হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ডা: এনামুর রহমান এমপি, আব্দুল মালেক এমপি, ফারহাদ হোসেন এমপি, সলিম উদ্দিন তরফদার এমপিসহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশঅসক ড. মো: আমিনূর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের নিরব ঘাতক। স্বাস্থ্যর উন্নতি, পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে সবার আগে বাল্যবিবাহ নিরোধ করা জরুরী। এজন্য প্রয়োজনে দেশের প্রতিটি গ্রামে-গ্রামে কমিটি গঠন করে বাল্যবিবাহ প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা হবে। একইসাথে নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে।
কর্মশলায় স্থানীয় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।
স/অ










