সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নিরপেক্ষ-আইনানুগ নির্বাচনই চায় নির্বাচন কমিশন: চাঁপাইনবাবগঞ্জে ইসি রফিকুল

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
নিরপেক্ষ-আইনানুগ নির্বাচনই চায় নির্বাচন কমিশন: চাঁপাইনবাবগঞ্জে ইসি রফিকুল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন একটা জিনিসই চায়, ‘নিরপেক্ষ-আইনানুগ নির্বাচন।’ আর তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিবে নির্বাচন কমিশন।

আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেসব কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনকালে গাফিলতি করবেন, তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মোঃ নজরুল ইসলাম, ধানের শীষের প্রার্থী মোঃ তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম, মুন্সি নজরুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শরিফা খাতুন বেবী প্রমুখ।

 

স/শা