সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

নিয়ামতপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম সরকারের গৃহীত একটি দীর্ঘ প্রসারী চিন্তা চেতনার ফসল। এই পেনশন স্কিম জনগণের ভবিষ্যত সঞ্চয় হিসেবে কাজ করবে বলে জানান তাঁরা। এছাড়া দ্রুত উপজেলার সকলকে এই পেনশন স্কিমের আওতায় আনতে সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।