সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

নিয়ামতপুরে মহান মে দিবস পালন 

নিউজ ডেস্ক১ মে ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে মহান মে দিবস পালন 
নিয়ামতপুর প্রতিনিধি:
“দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতী মানুষ এক হও ” এবং “মালিক শ্রমিক গড়বে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে  মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা ও উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।
র‍্যালী শেষে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুকলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ও ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ পটু, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুহু ইসলাম, যুগ্ম সম্পাদক বিশ্বনাথ, সহসভাপতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক ইন্দ্রজিত দাস প্রমুখ।