সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
কৃষি

নিয়ামতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৭ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এসব বিতরণ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। বীজ ও সার বিতরণ শেষে সুবিধাভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বয়স্কদের মাঝে টাকা প্রদান করা হয়। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন অতিথিরা।