সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁ জেলা প্রশাসনকে আশা’র ৪৬২পিস কম্বল হস্তান্তর

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁ জেলা প্রশাসনকে আশা’র ৪৬২পিস কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী এনজিও আশা নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসনকে ৭৫ হাজার টাকা মূল্যের ৪৬২ পিস কম্বল হস্তান্তর করেছে।

বুধবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসনের হল রুমে জেলা প্রশাসনের পক্ষে কম্বল গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আশার পক্ষে প্রতিনিধিত্ব করেন ডিস্ট্রিক ম্যানেজার মামুন অর রশিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর অঞ্চলের আর.এম আবুল কালাম আজাদ, আর.এম (এগ্রি) সাইফ উদ্দিন, সদর সিনিয়র শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান, সহ-শাখা ব্যবস্থাপক আব্দুল গাফ্ফার, সদর-২ শাখা ব্যবস্থাপক শংকরী শাহা, বালুডাঙ্গা শাখা ব্যবস্থাপক মুক্তার হোসেন প্রমূখ।

স/অ