সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় সপ্তাহ ব্যাপী বইমেলা শুরু

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় সপ্তাহ ব্যাপী বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় সপ্তাহ ব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁ’র জেলা প্রশাসন ও একুশে পরিষদ স্থানীয় কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই বইমেলার আয়োজন করে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় পরকিল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।

বইমেলায় বইসহ বিভিন্ন হস্তজাত শিল্পের প্রায় ৫০টিরও বেশী ষ্টল মেলায় স্থাপিত হয়েছে। প্রতিদিন মেলায় আবৃত্তি, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, গল্পবলা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

স/অ