নওগাঁ প্রতিনিধি:
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই বিষয়কে সামনে রেখে নওগাঁয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে মাদকমুক্ত সমাজ গড়তে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের নওযোয়ান মাঠে ইথেন এন্টারপ্রাইজ (প্রা:) লিমিটেড নওগাঁ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ রেজভীর সঞ্চালনায় এবং নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআই-এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর রহমান ছোটন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মোসাদ্দেক হোসেন, আফজাল হোসেন, আওয়ামীলীগ নেতা বকুল প্রমুখ। অনুষ্ঠানে নওগাঁর হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে পুনরায় ফিরিয়ে আনার লক্ষে নওগাঁর ৬টি ক্রিকেট একাডেমী ও ৪১টি ক্রিকেট ক্লাবের মাঝে ক্রিকেট খেলার সামগ্রী, ১১টি ক্রীড়া ক্লাবের মাঝে ক্যারাম, ১৩টি ক্লাবের মাঝে ভলিবল ও ২০৭টি ক্লাবের মাঝে ফুটবল প্রদান করা হয়।
জি/আর









