সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বাবার উপর অভিমান করে নওগাঁয় শামিম নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শয়ন ঘরে আত্মহত্যা করে। শামিম শহরের চকপ্রাণ মহল্লার হবিবরের ছেলে এবং নওগাঁ ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শামিম সকালে প্রয়োজনে বাবার কাছ থেকে ৫০ টাকা চেয়েছিল। এর পরিবর্তে বাবা ২০ টাকা দেন। এতে রাগ করে শামিম বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে দুপুরে বাড়িতে এসে সবার অজান্তে তার শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন বুঝতে পেরে তার ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পায়নি। অবশেষে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে।
স/শ