সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় বরেন্দ্র রেডিওর ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৮২ মিনিট পড়া
নওগাঁয় বরেন্দ্র রেডিওর ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বন্যাঢ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে নওগাঁর কন্ঠস্বর বলে খ্যাত বরেন্দ্র রেডিও ৯৯.২এফএম এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের উকিলপাড়া বরেন্দ্র রেডিও চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরেন্দ্র রেডিও চত্ত্বরে এসে শেষ হয়। পরে রেডিও’র মিলনাতয়নে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান,একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, রুট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক এস এম মাসুম,সমাজ সেবী তসলিমা ফেরদৌস প্রমূখ।

বক্তারা বলেন, নওগাঁর কন্ঠস্বর হিসাবে বরেন্দ্র রেডিও সার্বভৌমত্ব, সমাজে পিছিয়ে থাকা খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষা, স্থানীয় জনগোষ্টির সমস্যা , সম্ভবনার কথা এবং দেশের স্বাধীনতা ইতিহাস অর্জনের প্রশংনীয় ভূমিকার কথা তুলে ধরেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

বরেন্দ্র রেডিওর বর্ণাঢ্য কর্মপথচলা এবং নানান দিক নিয়ে আলোচনা করেন বরেন্দ্র রেডিওর চীফ প্রোগ্রাম প্রডিউসার ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসাইন সবুজ। রেডিওর প্রোগ্রাম প্রডিউসার নাজনিন নাহার শিমুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র রেডিওর স্টেশন ম্যানেজার সুব্রত সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন রেডিও’র মানব সম্পদ বিভাগের প্রধান মোমিনুল ইসলাম, চীফ নিউজ এডিটর শাহরিনা জুঁই , ফ্যান ক্লাবের সভাপতি দুলাল হোসেন, সাধারন সম্পাদক আবু রায়হান রাসেল প্রমূখ।

বর্ষপূর্তি উপলক্ষে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম হাতে নিয়েছে রেডিওর কর্মীরা। বর্ষপূর্তি অনুষ্ঠানে বরেন্দ্র রেডিওর সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলীগণ অংশগ্রহণ করেন।
স/শ