নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সার্বিক বিষয়ে সুজনের নের্তৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সুশাসনের জন্য নাগরিক(সুজন) নওগাঁ জেলা কমিটির সঙ্গে নওগাঁর নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোঃ মিজানুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সুজনের নওগাঁ জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন ডিসি মিজানুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা নওগাঁ জেলার মাদক, ইভটিজিং, যানজটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সরকারের জনকল্যাণ মুলক গৃহিত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ইভটিজিং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। আর এক্ষেত্রে তিনি সামাজিক সংগঠন সুজনের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় শেষে নবাগত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা আফাজ উদ্দীন সরদার, চন্দন কুমার দেব, আতিক রহমান, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, ডলী আজাদ, আসমাউল হুসনা আবজু, লায়লা আরজুমান্দ, সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস মুন্নি, পারুল আক্তার, সাংগঠনিক সম্পাদক, তানিয়া ফেরদৌসী প্রমুখ।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোঃ মিজানুর রহমান গত ১০ জানুয়ারি নওগাঁ জেলায় যোগদান করেন।
স/শ










