সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় দু’দিনব্যপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৮১ মিনিট পড়া
নওগাঁয় দু’দিনব্যপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত শহরের পিটিআই চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন সিভিলসার্জন ডাঃ মোঃ মোমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, পরিবার পরিকল্পন বিভাগের উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন এবং সহকারী পুলিশ সুপার সদর দপ্তর নওগাঁ মোঃ মতিয়ার রহমান।

মেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয়সহ জেলার ১১টি উপজেলা থেকে পরিবার পকিল্পনা বিভাগের পৃথক পৃথক ষ্টলে এ বিভাগের কার্যক্রম এবং তথ্যাবলী প্রদর্শন করা হচ্ছে এবং এসব ষ্টলে পরিবার পরিকল্পনা বিভাগের তাৎক্ষনিক সেবা সমূগ প্রদান করা হচ্ছে। এ ছাড়াও জেলা তথ্য অফিসের একটি পৃথক ষ্টলে তথ্য মন্ত্রনালয়ের প্রকাশনাসমূহ প্রদর্শিত হচ্ছে।

স/অ