কাজী কামাল হোসেন,নওগাঁ:
যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সারাদেশের ন্যায় নওগাঁয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দেশবাসীর মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করেছে।
আজ শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে দিবসটি উপলক্ষে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ নানা কর্মসূচীর পাপলন করা হয়। নওগাঁ জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আ’লীগের সহ সভাপতি এ কিউ এম ওয়াহেদুজ্জামান খান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক, জহুরুল ইসলাম ইদুল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক আমিনুল করিম তরফদার সাবু, উপ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, অর্থ সম্পাদক আব্দুল খালেক, মহিলা আ’লীগের আহবায়ক শাহানাজ মালেক, জেলা যুবলীগের আহবায়ক খোদাদাদ খান পিটু, সদর উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাববুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছিম আহম্মেদ নাছিম, সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, যুবমহিলালীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রেজভী, সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করে। খুনী চক্র সে দিন রাত ২ টা ২০ মিনিটে কারাগারে ঢুকে প্রথমে গুলি এবং পরে বেওনেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। জেলের এক কক্ষে থাকতেন তাজউদ্দিন আর নজরুল ইসলাম। পাশের কক্ষে এম মনসুর আলী আর শহীদ এএইচএম কামারুজ্জামান।
স/আ










