নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে আব্দুস সালাম (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় প্রতিপক্ষের কিলঘুষির আঘাতে মারাত্মক আহত হয়ে তার মৃত্যু হয়েছে। নওগাঁ সদর উপজেলার শেখপুরা উত্তরপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
আব্দুস সালাম গত ৩৫ বছর পূর্বে শেখপুরা গ্রামের মৃত আক্কেল আলীর কন্যাকে বিয়ে করার পর থেকে শ^শুড়বাড়িতে বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং নওগাঁ সদর থানা পুলিশ জানায় শনিবার বিকাল অনুমান ৫টায় একটি খুঁটিতে গরু বাঁধাকে কেন্দ্র করে উক্ত আব্দুস সালাম (৬৫) এবং বোয়ালিয়া মাদরাসাপাড়া গ্রামের ছাম সরদারের পুত্র আসলাম আলীর সাথে ঝগড়া বাধে। এক পর্যায়ে আসলাম আলী সালামকে এলোপাতারী কিল ঘুষি মারতে থাকে। কিছুক্ষনের মধ্যে আব্দুস সালাম মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সংবাদ পেয়ে উক্ত আসলাম আলী গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ তোরিকুল ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় রোববার বিকালে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
স/শ










