নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে অফিসার ইনচার্জ (ওসি’র) অপসারন ও প্রতিবন্ধী কল্যাণ সমিতির উন্নয়ন কল্পে মেলার পুনরায় অনুমতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘প্রতিবন্ধী দেশের বোঝা নয়, তারা সমাজ ও দেশের সম্পদ, প্রতিবন্ধীরাও এ সমাজের মানুষ, প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসুন’ শ্লোগানে বদলগাছী প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্বদেন, প্রতিবন্ধী সমিতির সভাপতি সামছুল আলম খান। এসময় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক চঞ্চল হোসেন, প্রতিবন্ধী আব্দুল মতিন, রাজু, আঙ্গুর প্রমূখ।

মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
স/অ










