নিজস্ব প্রতিবেদক ও সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশু ২ নারী এবং ৩ পুরুষ সহ মোট ১০ জন্য রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্ত এলাকা পশ্চা মধইল বাজার হতে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, ওই দিন মধইল বাজার থেকে সাপাহার হয়ে নওগাঁর উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস রওয়ানা হলে রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা শিশু সহ ১০জন রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে পড়েন। স্থানীয়রা তাদের কথাবার্তায় রোহিঙ্গা ভেবে স্থানীয়রা তাৎক্ষনিক স্থানীয় বিজিবি ক্যাম্পে সংবাদ দেন।

সংবাদ পেয়ে উপজেলার খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাস থামিয়ে ১০ রোহিঙ্গাকে আটক করে কোম্পানী ক্যাম্পে নিয়ে যায়।
এ বিষয়ে ১৪বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে.কর্ণেল খিজির খাঁ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, আটক রোহিঙ্গারা স্থানীয় কতিপয় দালালের খপ্পরে পড়ে কক্সবাজার জেলার উথিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে তাদের সাথে এই এলাকায় আসে। কয়েক দিন তারা স্থানীয় দালালদের আশ্রয়ে থাকার পর সোমবার ভোরে দালালরা তাদের ছেড়ে পালিয়ে গেলে নিরুপায় হয়ে তারা বাসে চেপে দেশের অভ্যন্তরে আসছিল।
দালালরা হয়তো তাদেরকে ভারতে পাচারের উদ্দেশ্যে এই এলাকায় নিয়ে এসেছিল বলে স্থানীয় লোকজন ধারণা করছে।
দুপুর তিনটায় রিপোর্ট লেখা পার্যন্ত রেুাহিঙ্গাদের উথিয়া রেুাহিঙ্গা কেম্পে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে বিজিবি সূত্রে জানা গেছে।
স/শ










