নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা ও বাসের হেলপারসহ ২জন নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে নওগাঁ -রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন, পূবালী ব্যাংক শান্তাহার শাখার ক্যাশিয়ার আব্দুর রহিম(৪৫) এবং গাড়ীর হেলপার ইসমাইল(৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা নামক স্থানে তিশা পরিবহন নামের বাসটি অন্য একটি যাত্রীবাহী বাসকে ওভার টেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এঘটনা ঘটে।
মান্দা থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৮ টার দিকে নওগাঁ -রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা নামক স্থানে তিশা পরিবহন নামের বাসটি(ঢাকা মেট্র-ব, ১৪-৪২৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে।
স/শ










