নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় দুই লা নয় হাজার টাকার জাল নোটসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পত্নীতলার চকনিরখিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলেন, চকশিবোরাম এলাকার শ্রী গোপাল কুমারের ছেলে শ্রী মানিক কুমার(৩০), গাহন এলাকার সেকেন্দার আলীর ছেলে শামসুল আলম(২৪), চকজয়রাম এলাকার মকসেদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন ওরফে মিঠু (২৮), পালপাড়া এলাকার শ্রী রঞ্জিতের ছেলে শ্রী মিঠু কুমার দাস(২৭), হাপানিয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাওন আলী(২৮)।

র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সিসিপি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি দল চকনিরখিন বাজারের মা-মনি ইলেক্ট্রনিক্স এন্ড ডিজিটাল ষ্টুডিও নামক দোকানে অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতদের দুইলাখ নয় হাজার টাকার জাল নোট ও ব্যবহৃত জিনিসপত্রসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরী এবং ব্যবসার সাথে জড়িত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় র্যাব।
স/শ










