সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নওগাঁ

নওগাঁয় গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২ মে ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর থেকে দুই কেজি ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার গোপাল কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল  ইসলাম (২৪) এবং সুলতানপুর গ্রামের মৃত মমতাজের ছেলে আব্দুল আলিম (২১)। আটকের পর র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  গতকার বিকেলে মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শরিফুল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সহযোগী আব্দুল আলিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের বহনকৃত মোটর সাইকেলের একটি ব্যাগ তল্লাশি করে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।