সদ্য প্রকাশিত
নওগাঁ

ধামইরহাটে একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
ধামইরহাটে একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিআরডিবি প্রশিক্ষণ রুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ৪ দিনব্যাপী একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি এবং ধামইরহাট সুজনের সভাপতি মো. আব্দুল মালেক, সিনিয়র সংবাদিক হারুন-অর রশিদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীনপ্রমূখ।

ধামইরহাট উপজেলার বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার ডিগ্রি এবং অনার্স পর্যায়ে অধ্যয়নরত ১৫ জন মেয়ে এবং ১৭ জন ছেলের অংশগ্রহণে ৪দিনের একটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঈন উদ্দিন বলেন “কলেজ, বিশ^বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের বৈচিত্র্যতা প্রমাণ করে আমরা কতটুকু বৈচিত্র্যময়ী। বাংলাদেশকে আগামিতে যারা নেতৃত্ব দেবে, তারা আজ একত্রিত হয়ে নিজেকে জয় করার মিশনে তোমরা যুক্ত হয়েছো। তোমাদের হাত ধরেই ধামইরহাট উপজেলায় তরুণদের দ্বারা সামাজিক সমস্যার টেকসই সমাধান নিশ্চিত হোক। আমি তোমাদের উজ্জল ভবিষৎ এবং প্রশিক্ষণের সফলতা কামনা করছি এবং ধামইরহাট উপজেলাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়ার জন্য দি হাঙ্গার প্রজেক্টকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সফিউজ্জামান ভুইয়া বলেন- “আমরা একদিন বড় হবো, সমাজে আমাদের জন্য মর্যাদার জায়গা তৈরি হবে। নিজেকে জানার মধ্যদিয়ে আমরা আগামির নেতা হয়ে উঠবো। আমার সামনে কিছু উদ্যোগী মানুষকে দেখে আমার খুব ভালো লাগছে। জন্মগতভাবে আমরা কেউ নেতা নই। আমাদের প্রত্যেককে সব সময় সক্রিয় নাগরিকের ভুমিকা পালন করতে হবে। আমরা যে অবস্থার মধ্যদিয়ে যাচ্ছি তাতে তরুণরা দায়িত্ব না নিলে বাংলাদেশ এগুবে না। তোমরা নিজের এবং এলাকার দায়িত্ব নিলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে প্রশিক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও সহায়ক কাওছার বিল্লাহ, রাজশাহী বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও সহায়ক নাহিদ আল নোমান, মাহফুজুল হক তিতাস, নওগাঁ বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও সহায়ক মাসুদ রানা, রবিউল ইসলাম এবং আরিফুল ইসলাম প্রশিক্ষণে সহায়ক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছেন।
স/শ