সদ্য প্রকাশিত
ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
আন্তর্জাতিক

তুর্কিদের ৫ সন্তান নেওয়ার আহ্বান এরদোয়ানের

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
তুর্কিদের ৫ সন্তান নেওয়ার আহ্বান এরদোয়ানের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউরোপে বসবাসরত তুর্কি ও নিজ দেশের নাগরিকদের তিন সন্তানের পরিবর্তে পাঁচ সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের নাগরিকরা ইউরোপের ভবিষ্যৎ। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি।

 

এরদোয়ান বলেন, ‘আমি আমার জনগণ ও ইউরোপে বসবাসরত ভাই-বোনকে বলতে চাই, আপনারা বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করান, ভালো বাড়িতে থাকুন ও ভালো গাড়ি চালান। তিনটি নয়, পাঁচ সন্তান নিন। আপনারাই ইউরোপের ভবিষ্যৎ।’

 

এরদোয়ান আরও বলেন, ‘এটাই আপনাদের প্রতি অনাচারের সবচেয়ে বড় জবাব হবে’।

 

ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ২৫ লাখ তুর্কি বাস করেন যারা তুরস্কেরও ভোটার। এদের ছাড়াও তুর্কি বংশোদ্ভূত কয়েক লাখ মানুষ ইউরোপে বসাবস করেন। নিজে চার সন্তানের জনক এরদোয়ান এর আগে তুরস্কের নাগরিকদের তিন সন্তান নেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন