তানোর প্রতিনিধি:
তানোর থানা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আ’লীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা যুবলীগ সভাপতি ও কলমা ইউপি’র চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ ওয়াসি কেটু।

বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, চান্দুড়িয়া ইউনিয়নের আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়েল হোসেন, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সরদার প্রমুখ। সভায় সাংগঠনিক বিষয়সহ জেল হত্যা দিবস ও যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিক বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন সভাপতি ও সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স/শ










