সদ্য প্রকাশিত
ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
জয়পুরহাট

জয়পুরহাটে ৬০লাখ টাকার ভারতীয় কাপড় আটক

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
জয়পুরহাটে ৬০লাখ টাকার ভারতীয় কাপড় আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিস, চাদর ও অন্যান্য কাপড় আটক করেছে বিজিবি সদস্যরা।

 

জয়পুরহাট ২০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ক্ষেতলালের রসালো পাড়ার তুহিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক ট্রাক ভারতীয় শাড়ি কাপড়  উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৬০ লাখ টাকা।

 

অভিযানের সময় ক্ষেতলালের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ও জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ন লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

56-copy
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরেই এই চক্রটি চোরাচালানে সক্রিয়। ভারতীয় সীমান্ত থেকে একট্রাক অবৈধ কাপড় আনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ট্রাকটির পিছু নেয় এবং ক্ষেতলালের ওই বাড়ি থেকে তা উদ্ধার করা হয় তবে এর সাথে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

 
ক্ষেতলালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 
এদিকে অভিযুক্ত ক্ষেতলাল রসালো পাড়ার ওই বাড়ির মালিক তুহিনের স্ত্রী জানান, তার স্বামী একজন ট্রাক ড্রাইভার তার বাড়ির ভাড়াটিয়া কয়েকজন চোরাচালানের সাথে যুক্ত তাদেরই এ মালামাল। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবী করেন।

স/শ