সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
জয়পুরহাট

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকায় ট্রেনে কাটা পড়ে ফজলু মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফজলু মন্ডল সদরের তেঘর বিশা গ্রামের মৃত নূরুল মন্ডলের ছেলে।

শনিবার রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কোন এক সময় এ দূর্ঘটনা ঘটেছে বলে জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান।
স্থানীদের বরাত দিয়ে জয়পুরহাট থানার এস আই রিয়াজুল ইসলাম বলেন, রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কোন এক সময় তিতুমীর এক্সপ্রেস অথবা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফজলু মন্ডলের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মুঠোফোনে কথা বলার সময় এ দূর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও তিনি জানান।

স/অ