জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নুর নগর শিয়ালাপাড়া গ্রামের আদিবাসী কৃষক মোহনলাল পাহান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিকেলে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বিক্ষোভ বিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালী শেষে জয়পুরহাট জেলা আদিবাসী পরিষদের সভাপতি এ্যাডঃ বাবুল রবিদাস এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ঐক্যন্যাপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক আমিনুল হক গোলাপ, বাংলাদেশ ঐক্যন্যাপ এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আনোয়ারুল হক বাবলু, হিল হিউমেনস্ ফেডারেশনের সভাপতি চঞ্চলা চাকমা, বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা জয়নাল আবেদীন মুকুল ও আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহানসহ আদিবাসী নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন- সরকার দলের চিহ্নিত সন্ত্রাসীরা আক্কেলপুর উপজেলার নুর নগর শিয়ালাপাড়া গ্রামের আদিবাসী কৃষক মোহনলাল পাহানকে জবাই করে হত্যা করে। কিন্তুু প্রশাসন এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। অতিদ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার না করা হলে আগামীতে আরো কঠর কর্মসূচী দেওয়া হবে।
উল্লেখ্য, আক্কেলপুর উপজেলার নুর নগর শিয়ালাপাড়া গ্রামে আদিবাসীদের পুকুর কতিপয় ভূমিদস্যু কর্তৃক জবর দখলকে কেন্দ্র দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছিল। এরই জের ধরে গত ১৫ আগষ্ট সন্ত্রাসীরা রাতে মোহনলাল পাহানকে ডেকে নিয়ে জবাই করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরদিন সকালে তাকে অনেক খোজাখুজি করার পর ধানক্ষেত থেকে তার লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে গত ১৭ আগষ্ট মোহনলাল পাহানের ভাতিজা শ্যামল পাহান বাদী হয়ে ৪ জন আসামীর নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।
স/শ










