সিল্কসিটিনিউজ ডেস্ক:
নদীর পাড়ে সাদা কাশফুলের মেলা। নীল আকাশের সাদা মেঘগুলোও যেন মিশে গেছে তার সঙ্গে। এমন মনোমুগ্ধকর এক পরিবেশে নারী-পুরুষ-বৃদ্ধ-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেছেন নৌকাবাইচ দেখতে।
প্রচণ্ড রোদ ও কাদা-পানির বাধা পেরিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা।
নীল আকাশের নিচে অপেক্ষায় বিভিন্ন বয়সী দর্শক। রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় অনেকের।
নৌকাবাইচ দেখার জন্য পরিবারের সদস্যসহ অনেকেই চেপেছেন অন্য নৌকায়।
কাশফুলঘেরা নদীর পাড়। লাল–হলুদ পোশাকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। স্রোত কেটে এগিয়ে চলছে বাইচের নৌকা।
কাছে থেকে বাইচ দেখতে, কেউবা ছবি তুলতে নেমে পড়েছেন মাজাপানিতে।
শরতের ননিমাখা মেঘ আর শুভ্র কাশফুল পরিবেশকে করেছিল আরও আনন্দময়।
বাবার কাঁধে বসে দূরের পানে চেয়ে শিশুটি। খুঁজছে বাইচের নৌকা।
প্রতিযোগিতার জন্য প্রস্তুতিতে দুই নৌকার মাঝিরা।
কার আগে কে যায়। ‘হেঁইয়ো রে হেঁইয়ো’ বলে চলছে দুই নৌকা।









