সদ্য প্রকাশিত
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন
আন্তর্জাতিক

চীনে পার্লারে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
চীনে পার্লারে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে একটি ম্যাসেজ পার্লারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার পূর্বাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ ঝিজিয়াংয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বিকেলে প্রদেশের তিয়ানতাই এলাকার একটি পায়ের ম্যাসেজ পার্লারে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এ ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দু’জন।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লারটিতে আগুন ধরে যাওয়ার পর কর্মচারীদের জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক দল সেখানে পৌঁছায়। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, চীনে ভবন নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া ভবন থেকে বের হওয়ার পথ প্রায় রুদ্ধ থাকায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বেড়ে যায়।

সূত্র: রাইজিংবিডি