নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁ সরকারি কলেজে বেসরকারিভাবে কর্মরত কর্মচারীরা। সোমবার সকালে কলেজ চত্বরে নওগাঁ সরকারি কলেজ বেসরকারি কর্মচারী এক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদস্য দুলাল হোসেন, ফজলে এলাহী, মৌসুমী আখতার প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে নওগাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ তাঁদেরকে নিয়োগ দেন। কেউ কেউ ১৫-২০ ধরে নামমাত্র মজুরিতে কাজ করে আসছেন। নওগাঁ সরকারি কলেজে বর্তমানে বিভিন্ন পদে বেসরকারিভাবে নিয়োগ পাওয়া ৭৬ জন কর্মচারী কাজ করছেন। নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তাঁদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার দাবি জানান তাঁরা।
স/শ











