সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ লাখ টাকা মূল্যের হেনোইন জব্দ

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ লাখ টাকা মূল্যের হেনোইন জব্দ

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ লাখ টাকা মূল্যের হেনোইন জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার বিকেল ৫টায় জেলার সদর থানাধীন কোদালকাঠি নামক এলাকায় টহল পরিচালনা এসব জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ পোলাডাংগা সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলাম সাথে ৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোদালকাঠি নামক এলাকায় টহল পরিচালনা করে ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় হেরোইন এবংটি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত হেরোইন এবং মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ৩৮ লক্ষ ৩০ হাজার ১০ টাকা।

টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।

আটককৃত হেরোইন প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।

স/অ