নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশনসহ রাষ্ট্রীয় অন্যান্য সুবিধা কোষাগার হতে প্রদানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আহবানে ও শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সহ সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও রহনপুর পৌরসভায় অনুরূপভাবে এ কর্মসূচী পালিত হয়।
স/অ









