চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার কর্মহীন পরিবারে খাদ্যশস্য বিতরণ

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া কর্মহীন মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোলে ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড সেফাউর রহমানের পক্ষে সামাজিক দূরুত্ব বজায় রেখে হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি আটাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য তুলে দেন সেফাউর রহমানের সহধর্মিনী সাবিহা শবনম কেয়া।

এ সময় গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, রাজুসহ যুবলীগ-ছাত্রলীগ ও হ্যালো চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।

#স/অ