
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার রাতে তাদের আটক করা হয়। অভিযানে ১১ বোতল দেশি মদ জব্দ করে র্যাব-৫। আটক করা হয় ২ জন মাদক ব্যবসায়ীকে।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকার সানজিয়ারা বেগম ও মৃত সাইফুদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩৫) ও গোবরাতলা ইউনিয়নের
চাঁপাই মহিষপুর এলাকার বেগম ও মৃত ফারজান শেখের ছেলে সবুজ শেখ (৪৫)।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্য সরবরাহ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বুধবার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাত সাড়ে ১২ টায় বৃহস্পতিবার জেলার সদর উপজেলার নয়াগোলা এলাকার উত্তর ভবানীপুরে রুমানা এন্টারপাইজের সামনে আমনুরাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় মোজাম্মেল ও সবুজকে ১১ বোতলে মোট ৪ লিটার ৩৫০ মি.লি. দেশি মদসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে নিজেদের দোষ স্বীকার করে। এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় আসামীদের সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।








