নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করেছে বিজিবি। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সদর থানার বকচর পদ্মা নদীরপাড় নামক এলাকায় টহল পরিচালনা করে এসব আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোষ্টের একটি নিয়মিত টহলদল কর্তৃক নিজস্ব গোয়েন্দাসূত্রে টহল কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বকচর পদ্মা নদীরপাড় নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ২ কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪২লাখ টাকা।
আটককৃত হেরোইন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে যথাসময়ে জনসম্মুখে ধ্বংস করা জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হবে বলে জানানো হয়।

স/শ









