ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় চলচিত্র দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে একটি র্যালি বের করা হয়। ড্রিম মেকিং প্রোডাকশন, চাঁপাইনবাবগঞ্জ ফ্লিম সোসাইটি ও ইমোশন প্রোডাকশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালি থেকে জাতীয় চলচিত্র কেন্দ্র বানানোর দাবি জানানো হয়। র্যালিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ফিল্ম সোসাইটির সাংগঠনিক সম্পাদক জিত, দপ্তর সম্পাদক সালমাউন হোসেন আতর, সদস্য চয়ন খান, সাংবাদিক তারেক রহমান, মানিক, জিয়াউল, আনোয়ার, আরফিন, সাগর, সাইদ, ইমু প্রমূখ।










