সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেল থেকে ৪ পতিতাসহ গ্রেপ্তার ১০

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেল থেকে ৪ পতিতাসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকার ‘লাল বোর্ডিং’ নামে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে চার যুবতী, পাঁচ যুবক ও একজন হোটেল কর্মচারীসহ দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত বারটার দিকে সদর থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার নাগের বাজার এলাকার মৃত.শহীদ মোল্লার মেয়ে জুই (২৬),মন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার নুধুয়া গ্রামের নুর মোহম্মদের মেয়ে মুক্তা (২৫),রাজশাহীর বোয়ালিয়া থানার পঞ্চবটি খরবোনা এলাকার মৃত.রেজাউলের দুই মেয়ে রিনা (২৬) ও সুমি খাতুন (২২),চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের আমিন হোসেনের ছেলে রুহুল আমিন (৩২),একই ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে জিয়ারুল (৩৫),আতাউর রহমানের ছেলে ওবাইদুর (২৯), শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা এলাকার নাইমুলের ছেলে দুরুল (৩০), জেলার ভোলাহাট উপজেলার তাতীপাড়ার মৃত.আবুল মিস্ত্রীর ছেলে জুয়েল (৩০) ও হোটেল কর্মচারী বরগুনা জেলার পাতাকাটা এলাকার মুত.আবুল গফুর মেম্বারের ছেলে ফুল মিয়া (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, অভিযানের সময় আরও ৪/৫ জন পালিয়ে যায়। তিনি বলেন, এঘটনায় সদর থানায় ১৯৩৩ সালের নীতিহীন ব্যবসা আইনের ৮(১) ধারায় গ্রেপ্তারকৃত দশজন ও অজ্ঞাতানামা ৪/৫ জনকে আসামী করে মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

স/শ