সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

গ্রিসে স্কুলে মোবাইল ব্যবহার করলে শাস্তি

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
গ্রিসে স্কুলে মোবাইল ব্যবহার করলে শাস্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে দেশটির সরকার। নতুন এই নিয়মে শিক্ষার্থীরা ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেন না।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে শিক্ষামন্ত্রী কিরিয়াকোস পিয়েরকাকিসের মধ্যকার এক বৈঠকের পর নতুন নিয়ম ঘোষণা করা হয়।

শিক্ষামন্ত্রী কিরিয়াকোস বলেন, গ্রীষ্মকালীন ছুটির পর অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে স্কুলে মোবাইল চালানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা স্কুলে মোবাইল আনলেও স্কুল চলাকালীন সময়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে পারবে না।

স্কুল চলাকালীন সময়ে কেউ মোবাইল ব্যবহার করতে দেখা গেলে প্রথমবার তাকে স্কুল থেকে একদিনের জন্য বহিষ্কার করা হবে। একই অন্যায় দ্বিতীয়বার করলে তার বিরুদ্ধে শ্রেণিশিক্ষক ব্যবস্থা নেবেন।

এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের কোনো অডিও রেকর্ডবা ভিডিও ধারণের ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয় হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, পরিপূর্ণসম্মতি ছাড়া কোনো শিক্ষার্থী এমনকি শিক্ষকের ছবিও তোলা যাবে না।

প্রধানমন্ত্রী মিতসোটাকিস বলেন, এই নিয়ম প্রথমদিন থেকেই শতভাগ কার্যকর হবে এমনটা আমরা আশা করি না। তবে আমরা চাই, শিক্ষার্থীরা ও অভিভাবকরা ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক হোক এবং পাঠের কাজে পূর্ণ মনোযোগী হোক।

 

সূত্র: যুগান্তর