
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
শনিবার(০৭ অক্টোবর) বিকেলে গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়ের মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়া আনসারী, পৌর ছাত্রলীগের সভাপতি এনতাজুল হক, গোমস্তাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শরিফউদ্দিন প্রমুখ।








