
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মাতৃপুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রসূতি মায়েদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জাতীয় পুষ্টি (এনএনএস) এর সহযোগিতায় রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কমিউনিটি ক্লিনিকে ২০ জন মাকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ, এ সময় উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইটার হাবিবা সুলতানা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।প্রসঙ্গত: এইচপিএনএসপি প্রকল্পের আওতায় উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।








