
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন (১৭) নামেএক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নের সন্তোষপুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে ।স্থানীয়রা জানায়,সোমবার বিকেলে বাড়ির টিভিতে ডিস সংযোগ দিতে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।








